‍তুমুল বৃষ্টিতে তিন গোল দুই লাল কার্ডের ম্যাচে ম্যানইউর জয়

 

 
 
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ এএম

মুষলধারে বৃষ্টির মধ্যেই ওল্ড ট্র্যাফোর্ডে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। খেলার মোড় ঘুরে যায় ম্যাচের পঞ্চম মিনিটে রবার্ট সানচেজ যখন লাল কার্ড দেখেন।

প্রিমিয়ার লিগ ইতিহাসে এই প্রথমবারের মতো এমন একটি ম্যাচ দেখা গেল যেখানে প্রথমার্ধেই একাধিক গোল, লাল কার্ড এবং পরিবর্তন হয়েছে। ম্যাচটি নির্ধারিত হয়েছে ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস ও ক্যাসেমিরোর গোলে, যদিও ক্যাসেমিরোও বিরতির আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

তবে খেলার ভাগ্য গড়ে দেয় সানচেজের লাল কার্ডটি। স্প্যানিশ এই গোলকিপার ডিফেন্সের ফাঁক গলে এগিয়ে যাওয়া ব্রায়ান এমবিউমোকে থামাতে গোল ছেড়ে বেরিয়ে আসেন এবং তাকে বক্সের বাইরে ফাউল করে বসেন। ফলে নিশ্চিত গোল ঠেকালেও দলকে বড় ক্ষতির মুখে ফেলেন।

রেড কার্ডের পর চেলসি কোচ এনজো মারেসকা বাধ্য হয়ে পেদ্রো নেতো ও এসতেভাও উইলিয়ানকে তুলে নেন। এর কিছুক্ষণের মধ্যেই ইনজুরিতে কোল পালমারও মাঠ ছাড়তে বাধ্য হন। ফলে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনজন আক্রমণভাগের খেলোয়াড়কে হারায় ব্লুজরা।

শেষ মুহূর্তে ট্রেভর চালোবাহ হেডে একটি গোল শোধ দিলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি চেলসি। শেষ বাঁশি পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। যা মৌসুমে ইউনাইটেডের দ্বিতীয় জয়। ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের আমল থেকে ওল্ড ট্র্যাফোর্ডে এখনো জয়শূন্য রয়ে গেল চেলসি।

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত