দুদিন পেছালো বিসিবি নির্বাচন, ৬ অক্টোবর রাত ৯টায় জানা যাবে নতুন সভাপতির নাম

 

 
 
 
 
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। আজ বিকেলে বিসিবি নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিবর্তিত পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়। ‎এর আগে বিসিবির প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশন গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত তফসিলে ৪ অক্টোবর নির্বাচনের তারিখ ধার্য্য করা হয়েছিল। 

একনজরে বিসিবি নির্বাচনের নতুন তফসিল

‎২২ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭টা –  ভোটার তালিকা প্রকাশ

‎২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ

২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তির উপর শুনানী

‎২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টা – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

‎২৬-২৭ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ

‎২৮ সেপ্টেম্বর – মনোনয়নপত্র দাখিল

‎২৯ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও তালিকা প্রকাশ

৩০ সেপ্টেম্বর – আপিল ও শুনানি

‎১ অক্টোবর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ

‎১ অক্টোবর – ডাক ও ই-ব্যালট বিতরণ

৬ অক্টোবর দুপুর ২টার মধ্যে  – ডাক ও ই-ব্যালট গ্রহণ

‎৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা – নির্বাচনে ভোট গ্রহণ

৬ অক্টোবর সন্ধ্যা ৬টা – চূড়ান্ত ফলাফল ঘোষণা

৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টা – সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন

৬ অক্টোবর রাত ৯টা – সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফল প্রকাশ

‎বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচিত হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। বর্তমানে বোর্ডের ১৭১ জন কাউন্সিলরের মধ্যে ঢাকার ক্লাব থেকে আসছেন ৭৬ জন। বোর্ডের ২৫ পরিচালক পদের মধ্যে ১২ জনই আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে থাকেন ১০ জন প্রতিনিধি। পরে পরিচালকদের মধ্য থেকেই বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হবেন।

 
 
 
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত