'সপ্তম বিভাগের দল পাকিস্তান, বড় দলের সঙ্গে খেলার যোগ্য নয়'

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম

ভারতের সাবেক ক্রিকেটার ও নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত পাকিস্তান দলের তীব্র সমালোচনা করেছেন। তার দাবি, বর্তমান পাকিস্তান দল এতটাই দুর্বল যে তাদের বড় দলের সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচ খেলার অনুমতি দেওয়া উচিত নয়। এশিয়া কাপ সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের আগে তিনি এই মন্তব্য করেন।

ভারতের হয়ে ৪৩ টেস্ট ও ১৪৬ ওয়ানডে খেলা শ্রীকান্ত তার ইউটিউব চ্যানেলে বলেন, 'পাকিস্তানকে শীর্ষ ৭ থেকে বাদ দেওয়া উচিত। ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা এখন ইতিহাস। এই পাকিস্তান দল ভারতের কাছে কোনো ভয়ই সৃষ্টি করতে পারবে না। এরা আসলে চেন্নাই লিগের সপ্তম ডিভিশনের মতো একটি দল।'

তিনি আরো বলেন, পাকিস্তানের মতো দলকে মূল দলের বদলে অ্যাসোসিয়েট দেশগুলোর সঙ্গে খেলানো উচিত। এশিয়া কাপে খেলার সুযোগ পাওয়াটাই তাদের জন্য অনেক বড় বিষয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত