২ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, পাচারকারী আটক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম

বগুড়ার শেরপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৯০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় পাচারকারী মো. আবুল বাসার রুবেল এবং মো. আল আমিন সরকারকে আটক করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ আমুইন গ্রামের সোনালিয়া পুকুরপাড় এলাকায় একটি মটর ঘরের মেঝের নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তির দৈর্ঘ্য ৫৭ ইঞ্চি, প্রস্থ ২৪ ইঞ্চি, বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহম্মেদ জানান, আসামিরা উচ্চমূল্যে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে মূর্তিটি লুকিয়ে রেখেছিল। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত