দিনাজপুরের বিরামপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। সভায় ৪১টি মন্দির কমিটির নেতৃবৃন্দকে অনুদান হস্তান্তর করেছেন।
আজ সোমবার দুপুরে ইউএনও নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমরুল কায়েস, এসিল্যান্ড নাজিয়া নওরীন, ওসি মমতাজুল হক, আনছার ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা, বিজিবি বিরামপুর ক্যাম্প কমান্ডার আজগর আলী, উপজেলা বিএনপি সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জামায়াতের উপজেলা আমীর হাফিজুল বিএসসি।
এ ছাড়া বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মানিক, কলাবাগানের আহ্বায়ক শাহ আলম মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের আহ্বায়ক পবন কুমার শীলসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ৪১টি মন্দির কমিটির নেতৃবৃন্দ সরকারী অনুদানের টাকা হস্তান্তর করা হয়।
