লাইসেন্স না থাকায় ‎মুরাদনগরে ট্রাভেল এজেন্সিকে জরিমানা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ এএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে লাইসেন্স না থাকায় আরিফ এয়ার ট্রাভলস নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে  প্রশাসক।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান।

তিনি জানান, অভিযোগ আছে এই বাজারে বিভিন্ন ট্রাভেল এজেন্সি লাইসেন্স ব্যতীত ব্যবসা করে আসছে। এর পরিপ্রেক্ষিতে আরিফ এয়ার ট্রাভেলসকে লাইসেন্সবিহীনভাবে ব্যবসা করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স করার জন্য নির্দেশ দেওয়া হয়।

এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত