টাঙ্গাইলের সখীপুরে একই এলাকার ১১ নারী-পুরুষকে শিয়াল ও বানরে কামড়ানোর ঘটনা ঘটেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার আড়াইপাড়া গ্রামের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ এলাকায় শিয়াল ও বানর আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীও উদ্বিগ্ন হয়ে পড়েছে। আহত ব্যক্তিরা সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আড়াইপাড়া বাজার এলাকায় একদল শিয়াল হঠাৎ বিভিন্ন বাড়িতে হাকডাক দিয়ে চড়াও হয়। বাড়ির উঠোনে থাকা লোকজনকে কামড়াতে তেড়ে আসে। লোকজন দৌড়ে ঘরে প্রবেশ করার আগেই স্থানীয় আশপাশের কয়েকটি বাড়ির ১০ নারী-পুরুষকে কামড়ে দেয়। এদিকে মঙ্গলবার সকালেও ঐ এলাকার ১ জন বানরের কামড়ে আহত হয়েছেন।
আহতরা হলেন- রেহেনা (৬৫), মর্জিনা(৬০), হাজেরা (৬০), মালেকা বেগম (৪০), রফিকুল ইসলাম (৩৩), মিরাজ (২৫), শাহিদা (৪০), মমিনুল হক (৩০), আবদুল মজিদ (৩৫), সাদিয়া আক্তার (১৯) ও শাহাতন নেছা (৬০)।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আবুবকর সিদ্দিক বলেন, সোমবার থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত শিয়াল ও বানরে কামড়ানো ১১ নারী-পুরুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেফতার
পর পর দুদিন ভারত-পাকিস্তানের সঙ্গে খেলার সূচী নিয়ে অসন্তোষ সিমন্সের