চলতি এশিয়া কাপে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। রোমাঞ্চকর ভারত-পাকিস্তান লড়াই এখন অতীত হয়ে গেছে। ভারতের সামনে দাঁড়াতেই পারে না পাকিস্তান। তার চেয়ে বরং বাংলাদেশ-ভারত ম্যাচই এখন বেশি জমজমাট। যদিও এই ফরম্যাটে ভারতের বিপক্ষে শেষবার ২০১৯ সালে জয় পেয়েছিল টাইগাররা, হেরেছে ১৬টি ম্যাচ। আজ কি এই ইতিহাস বদলাতে পারবেন লিটন দাসেরা?
ভারত এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী টি-টোয়েন্টি দলগুলোর একটি। ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত তারা খেলেছে ৩৫টি ম্যাচ, জিতেছে ৩২টিতে। পাকিস্তানকে হারিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পর্যন্ত বলেছেন, পাকিস্তানের সঙ্গে আর ‘রাইভালরি’ নেই। এমন দাপুটে ফর্মে থাকা দলের বিপক্ষে নামছে বাংলাদেশ, তবে আত্মবিশ্বাসও কম নয়।
গ্রুপপর্বে লঙ্কানদের হারিয়ে দারুণভাবে সুপার ফোরে উঠেছে টাইগাররা। সেই ম্যাচে মোস্তাফিজুর রহমান ও মাহেদি হাসান মিলে আট ওভারে মাত্র ৪৫ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট। ধীর উইকেটে তাদের সাফল্য আবারও বাংলাদেশের ভরসা। ভারতের পরীক্ষিত একাদশে এবার নজর থাকবে মিডল অর্ডারের সঞ্জু স্যামসনের ওপর। ওপেনিং লাইনআপ শক্তিশালী হওয়ায় তাকে নামানো হচ্ছে মিডল অর্ডারে।
তবে নতুন বলের বদলে পুরনো বলে স্যমসনকে অস্বস্তিতে পড়তে দেখা গেছে। অন্যদিকে বাংলাদেশের তুরুপের তাস মোস্তাফিজ। ধীর উইকেটে কাটা বল ও ধীর গতির ভ্যারিয়েশনে ভারতের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেটই তার প্রমাণ। ভারতের ব্যাটিং কোচ রায়ান টেন ডেসকাটও তাকে নিয়ে বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এত লম্বা সময় ধরে ভালো করা, সে আইপিএলেও ভালো করছে। আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করি। আমরা মোস্তাফিজকেও খুব উঁচুভাবে রেট করি।’
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকার আলী, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
ভারত: অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী।
দুই মাস আগেই অ্যাশেজের দল ঘোষণা ইংল্যান্ডের
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের টানা ৬ষ্ঠ জয়
‘সব দলই ভারতকে হারাতে পারে, আমাদের আত্মবিশ্বাস আছে’
জম্মু-কাশ্মীর থেকে প্রথম বিসিসিআই সভাপতি; কে এই অখ্যাত মিঠুন মানহাস?