চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে মোট ৭১ প্রার্থীর মধ্যে ৩৪ জনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে টাউন এসোসিয়েশনের জন্য নির্ধারিত তিনটি পরিচালক পদের বিপরীতে জমা দেওয়া তিনজন প্রার্থীরই মনোনয়ন বাতিল হয়ে যায়। চেম্বার নির্বাচন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
চেম্বার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রামের পরিচালক মনোয়ারা বেগমের স্বাক্ষরে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নির্বাচন বোর্ড বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছে অর্ডিনারি গ্রুপের ২৩ জন, এসোসিয়েট গ্রুপের ৮জন ও টাউন এসোসিয়েশনের ৩ জন। ভ্যাট রিটার্ন না থাকা, পুলিশ ক্লিয়ারেন্সের মূল সনদ না থাকা এবং সিআইবি রিপোর্ট ইতিবাচক না থাকায় এসব প্রার্থীতা বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
খসড়া তালিকায় মোট ৩৬ জন প্রার্থী বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অর্ডিনারি গ্রুপ থেকে ২৫ জন, এসোসিয়েট গ্রুপ থেকে ৯ জন এবং ট্রেড গ্রুপ থেকে তিন জন প্রার্থী রয়েছেন।
নির্বাচনী তফসিল মতে, ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত বাছাইতে বাদ পড়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। ৮ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা এবং ১ নভেম্বর ভোট গ্রহণের তারিখ রাখা হয়েছে।
যতদিন আছি সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা