৯ দিনের ছুটিতে বেরোবি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের প্রকাশিত বার্ষিক দিনপঞ্জিকা অনুযায়ী, চলতি বছর দুর্গাপূজায় একাডেমিক ছুটি থাকছে আগামী ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ৫ দিন। অফিস ছুটি ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট ৪ দিন।

তবে এর আগে ও পরে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলে শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা মোট ৮ থেকে ৯ দিনের টানা ছুটি উপভোগ করবেন। এক্ষেত্রে শিক্ষার্থীরা পাবেন ৯ দিনের ছুটি এবং কর্মকর্তা-কর্মচারীদের ছুটি ৮ দিনের।

ছুটি শেষে আগামী ৫ অক্টোবর (রবিবার) থেকে যথারীতি ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত