দেশের উন্নয়ন করতে হলে সকলকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে থাকতে হবে বলে বক্তব্য দিয়েছেন বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।
আমতলী উপজেলা বিএনপির উদ্যোগে আমতলী চৌরাস্তা চত্বরে অনুষ্ঠিত পথসভায় এ কথা বলেন তিনি।
তিনি এসময় আরো বলেন, দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন একটি দলের অপপ্রচারের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।
আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধার সঞ্চনালয়ে পথসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন, সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহিন ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মো. ফজলুল হক মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল আহমেদ খান, সাবেক বিএনপির সভাপতি, জালাল ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক,আলহাজ্ব তারিকুল ইসলাম টারজান,যুগ্ম আহবায়ক মো. মাহবুব মৃধা, মো. জালাল মৃধা, মো. তোফাজ্জেল হোসেন. মো. ইলিয়াস খান, পৌর বিএনপির আহবায়ক, কবির উদ্দিন ফকির, ১ম যুগ্ম আহবায়ক, হোসেন সিদ্দিকী রেজওয়ান, সদস্য সচিব, জালাল আহমেদ খান, মহিলা দল সভনেত্রী মরিা খান, পৌর যুগ্ম আহবায়ক মে.মিল্টন বিশ্বাস, মো. জামাল খান, মো. রুহুল-আমিন টিপু,, বরগুনা জেলা যুবদল দলের সভাপতি জাহিদ মোল্লা, দপ্তর সম্পাদক হুমায়ুন, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজিবুল ইসলাম সোহেল, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বি আর ডিবির চেয়ারম্যান মো. মঈনউদ্দীন মামুন, যুগ্ম আহবায়ক আবু সাঈদ জুবেরী, যুবদলের ১ নং সদস্য সামসুল হক চৌকিদার, উপজেলা ছাত্রদলের সভাপতি শোয়েব হেলাল চৌকিদার সদস্য সচিব মো. ইমরান খান প্রমুখ। পথসভায় উপজেলার হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
