৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ঈর্ষণীয় সাফল্য

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে আবারও দারুণ সাফল্য দেখিয়েছে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। বরাবরের মতো এবারও প্রতিষ্ঠানটি কাবাডি, হ্যান্ডবল ও ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

কাবাডিতে প্রতিদ্বন্দ্বী গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে ২১/৩ পয়েন্টে পরাজিত করে রাবেয়া-আলীর মেয়েরা। হ্যান্ডবলেও তারা একই বিদ্যালয়ের সাথে ৪-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। এ ছাড়া ফুটবলেও নিজেদের আধিপত্য ধরে রেখে গোপালগঞ্জ রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় প্রতিষ্ঠানটি।

এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা। তারা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ মানসিকতাকে এই অর্জনের প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি জাতীয় পর্যায়েও শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত