জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সকল ইউনিটকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ‘মনিটরিং টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানায় এই টিম গঠন করতে হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, স্থানীয় পূজা কমিটির সঙ্গে সমন্বয়, পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে এই টিম গঠনের নির্দেশ দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।
