মাদারীপুরের শিবচরে গাড়িচাপায় কালু সরদার দেবাশিষ (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলার শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেবাশিষ জেলার শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ক্রোকচর গ্রামের রমেশের ছেলে। শিবচর হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে সূর্যনগর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড দিয়ে ভাঙ্গা থেকে একটি মোটরসাইকেলযোগে শিবচর আসতেছিলো দেবাশিষ। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক গাড়িটি শনাক্তের কাজ চলছে।
টিভিতে আজ যেসব খেলা
শেখ হাসিনার মামলায় আজ শেষ সাক্ষীর সাক্ষ্য