সিলেটে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচে ২৬ বলে ৪৯ রানের ইনিংসে ম্যাচসেরা হয়েছেন খুলনার এনামুল হক বিজয়। ঢাকা মেট্রোর বিপক্ষে তারা ম্যাচ জিতেছে ২২ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিজয় বলেছেন ক্রিকেট নিয়ে নানা কথা। কিন্তু জাতীয় দলে ডাক পেয়েও নৈপুণ্যের অভাবে ঝড়ে পড়ার বিষয়ে প্রশ্ন এলে দেন দারুণ কিছু উত্তর।
টেস্ট সিরিজে খারাপ করে বাদ পড়া নিয়ে বিজয় বলেন, ‘দেখা গেছে ওয়ানডে আসতে আসতে সবাই ভুলেই গেছে আমি ১১০০ রান করেছি। এমনও তো হতে পারে। ধরুন প্রিমিয়ার লিগে ৯০০ রান করে আমি টেস্টে গেলাম। সেখানে খারাপ খেললাম। পরের ওয়ানডে সিরিজে আমি নাই।’
যোগ করেন, ‘২০১৬ সালের পর থেকে আমি কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে এক মাসও ছিলাম না যে সেই ট্রেনিং পিরিয়ডটা পাব, বড় বড় কোচদের অধীনে প্র্যাকটিসের সুযোগটা পাব। আমি ছয় মাস ধরে দলের সঙ্গে আছি বা ম্যাচ না খেললেও তাদের কাছ থেকে তথ্য নিচ্ছি, ড্রেসিংরুমটা সঠিকভাবে শেয়ার করছি, এটা কিন্তু সচরাচর হয় না। আমি যদি শুধু একটা টুর্নামেন্ট খেলতে আসি-তিন ম্যাচের সিরিজ, দুই ম্যাচের সিরিজ বা এশিয়া কাপে একটা ম্যাচ খেলি-এভাবে খেললে আসলে ড্রেসিংরুমের সঙ্গে না থাকলে অনেক সময় ভালো পারফর্ম করা সহজ হয় না। আমার আত্মবিশ্বাস আছে, যদি নিয়মিত সুযোগ পাই আমি আপনাদের হতাশ করবো না।’
বয়সের কারণে নিজেকে পিছিয়ে রাখেন কি না এমন প্রসঙ্গ উঠলে বিজয় বলেন, ‘সাঙ্গাকারার ক্যারিয়ার জানেন? এমএস ধোনির ক্যারিয়ার দেখেন আপনারা? উনারা কিন্তু ৩০-৩২ এর পরে পাঁচ বছর খেলছে ফাটায়ে। তাই না? ব্যাপারটা এরকম। তো আমি তো হোপ ছাড়ছি না। তো কোনো ব্যাপারই না। আসলে একটা ইনিংসের ব্যাপার।’
আফগানিস্তান সিরিজে লিটনের জায়গায় জাকের অধিনায়ক, ফিরলেন সৌম্য সরকার
আজকের দিনেই বাংলাদেশকে কাঁদিয়েছিল ভারত; ম্যাচসেরা হয়েছিলেন লিটন