খাগড়াছড়িতে জুম্ম ছাত্রদের ডাকা অনির্দিষ্ট সড়ক অবরোধ চলছে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতাদের অনির্দিষ্ট কালের জন্য সড়ক অবরোধ চলছে। গত শনিবার সকাল-সন্ধ্যা অবরোধ শেষ হতে না হতেই আবার অনির্দিষ্ট কালের সড়ক অবরোধের ডাক দেয় জুম্ম ছাত্র জনতা। অবরোধের কারণে শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ও আন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

অবরোধ চলাকালে গত শনিবার খাগড়াছড়ি শহরের সদর উপজেলা এলাকায় পিকেটারদের স্থানীয় বাঙ্গালী যুবকদের সংঘর্ষ বাধে পরে তা মহাজন পাড়া পর্যন্ত ছড়িয়ে পরে। এ ঘটনা মহাজন পাড়া ও স্বনির্ভর বাজারে বেশ কিছু পাহাড়ি ও বাঙ্গালীদের দোকান পাটে ভাংচুর ও লুটপাট করে উভয় পক্ষের লোকজন। এই ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জানমাল রক্ষার্থে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পৌরসভাসহ সদর উপজেলার গুইমারা, উপজেলা প্রশাসন ১৪৪ জারি করে। 

এছাড়া গতকাল রবিবার অবরোধ চলাকালে গুইমারা খাদ্য গুদাম এলাকায় পিকেটার- স্থানীয় বাঙ্গালী ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে পরে তা সহিংসতায় রূপ নেই। এ ঘটনায় ৩ জন নিহত হন ও প্রায় সেনাবাহিনী, পুলিশসহ ৩০ জনের মতো আহত হন। সন্ধ্যায় আহত ৪ জনকে সদর হাসপাতালে আনা হয়। তবে পরিস্থিতি এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

পরিস্থিতি শান্ত  স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত