আওয়ামী লীগের সাবেক ২ এমপিসহ ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এএম

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, সন্ত্রাস দমন আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে কোথায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে ডিবি থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত