সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র এমএ জলিল মারা গেছেন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

সাতক্ষীরা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ও সাবেক চেয়ারম্যান, সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) এমএ জলিল আর নেই। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বার্ধক্যজনিত রোগে মারা যান তিনি।

আব্দুল জলিল দুই দফায় সাতক্ষীরা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদ ১৯৯৩-১৯৯৯ এবং দ্বিতীয় মেয়াদ  ২০১১-২০১৬। মেয়র হিসেবে তার সময়কালে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছিল। বিশেষ করে পৌরসভার পানির গ্রাহকদের জন্য পাইপলাইন সংস্কার ও সম্প্রসারণ কার্যক্রম, সরকারি কলেজ সড়কের পিচ ঢালাইসহ সংস্কার এবং স্থানীয় সড়কের নামকরণ কার্যক্রমে তার অবদান ছিল।

এ ছাড়া তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রেখেছেন। বিএনপি নেতা আব্দুল জলিলের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা বিএনপি নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত