৮৫ কোটির অধিক মূল্যে অ্যাপার্টমেন্ট কিনলেন বিটিএস তারকা ভি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ এএম

কে-পপ ব্যান্ড বিটিএস তারকা ভি দক্ষিণ কোরিয়ার সিউলে চিওংদাম-ডংয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। যার বাজার মূল্য ১৪ দশমিক ২ বিলিয়ন ওন বা প্রায় ১০ দশমিক ১ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ কোটি টাকারও বেশি।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর তিনি ২৭৩ দশমিক ৯৬ বর্গমিটার আয়তনের এই অ্যাপার্টমেন্টের কেনার সব প্রক্রিয়া শেষ করেছেন। ৫টি শয়নকক্ষ ও তিনটি বাথরুম বিশিষ্ট অ্যাপার্টমেন্টটি কোনো মর্টগেজ ছাড়াই সম্পূর্ণ নগদে কেনা হয়েছে। গত মে মাসে এর চুক্তি স্বাক্ষর হয়। এবার টাকা পরিশোধের পর মালিকানা হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে ১০০ সুদর্শন পুরুষের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড তারকা 'ভি'। কোরিয়ান এই পপ তারকা ২০১১ সালে দক্ষিণ কোরিয়ার বিনোদন কোম্পানি 'বিগ হিট এন্টারটেইনমেন্টের' সদস্য নির্বাচিত হন। বিটিএস কে সামনে এগিয়ে নিতে বছরের পর বছর কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত