মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য হাতিয়া এসেছি: আবদুল হান্নান মাসউদ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম

আমি হাতিয়া দ্বীপের মানুষের জন্য সংগ্রাম করতে এখানে এসেছি। আমি  নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। 

মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ার আফাজিয়া বাজারে ঐক্য ও সংহতি সমাবেশে তিনি একথা বলেন। 

হান্নান মাসউদ বলেন, এই দ্বীপ হাতিয়ার নদীভাঙনের ইতিহাস ৬০ বছরের ইতিহাস।  হাতিয়ায় নদীভাঙন নিয়ে কেউ কাজ করেনি। 

কিলোমিটারের পর কিলোমিটার নদীর গর্ভে বিলীন হয়েছে, অনেক মানুষ ঘরবাড়ি হারা হয়েছে, কেউ তাদের  পাশে দাঁড়ায়নি। নদী ভাঙ্গন কবলিত মানুষদেরকে নিয়ে তারা ব্যবসা এবং চাঁদাবাজি করেছে। নদী ভাঙ্গা মানুষদেরকে দেখিয়ে তারা টাকা এনে মেরে খেয়েছে, মানুষের ভাগ্যের উন্নতি হয়নি। 

এসময় হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছুত তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী মো. আলাউদ্দিন, ওয়ারেন্ট অফিসার শাহেদ উদ্দিন, এনসিপি নেতা ইউছুপ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত