খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান।

মঙ্গলবার সন্ধ্যায় (৩০ সেপ্টেম্বর ২০২৫) বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। 

সাক্ষাতকালে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলার নিন্দা জানানো হয় এবং ব্যাপক হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। এই যুদ্ধ বন্ধের জন্য জোর দাবী জানানো হয়।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, শহীদ জিয়ার সরকারের সময় বাংলাদেশস্থ ফিলিস্তিনের অ্যাম্বেসীর জন্য বিনামূল্যে জমি প্রদান করা হয় এবং বেগম খালেদা জিয়ার সরকারের সময় সেই জমিতে অনুদানে ভবন নির্মাণ করা হয়। যা ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ।

এসময় উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত