টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংকের কার্যক্রম

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১১:২১ এএম

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বুধবার (০১ অক্টোবর) থেকে টানা চার দিন ব্যাংকে কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

২০২৫ সালের বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার নবমী ও বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে। যথাক্রমে ৩ ও ৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে। হিসেব অনুযায়ী মোট চার দিন বন্ধ থাকছে ব্যাংকের কার্যক্রম।

তবে এটিএম, সিআরএম ও মোবাইল ব্যাংকিং চালু থাকাবে

ছুটি শেষে আগামী রবিবার (৫ অক্টোবর) থেকে যথারীতি ব্যাংকিং কার্যক্রম শুরু হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত