বিএনপি ক্ষমতায় আসলে ফারমার্স কার্ড করে দেওয়া হবে বলেছেন জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, তারেক রহমান বলেছেন আগামী দিনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে কিংবা দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই কার্ডের মাধ্যমে কৃষকরা সমস্ত সেবা নিতে পারবে।
শনিবার (০৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের আগ বিক্রমহাটিতে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রামের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একদিক দিয়ে কৃষি উৎপাদনের সহযোগিতা পাবে। অন্যদিকে এই কৃষি দ্রব্যগুলো ন্যায্য মূল্যও পাবে। খামারিরা স্বল্প সুদে ঋণও পাবে। প্রান্তিক পর্যায়ে এসব সেবাগুলো কেউ উদ্যাগ নেয়নি ও দেয়নি। মানুষের কল্যানের জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। টাঙ্গাইলের প্রতিটি ইউনিয়নে এই সেবা দেওয়া হবে। আজ থেকে এটি শুরু হল আশা করছি এটি অব্যহত থাকবে।
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমরা নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। বাংলাদেশের মানুষ মনে করছে আগামী দিনে এই দেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবেন তারেক রহমান। তার নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রাণিক বাংলাদেশ পাবো। যে বাংলাদেশে কোন হানাহানি থাকবে না, কোন ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না।
টাঙ্গাইল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ ।
আমদানির সঙ্গে রপ্তানিও বাড়াতে হবে: বিভাগীয় কমিশনার
পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালুর প্রক্রিয়া চলছে: রেল সচিব