'৫৪ বছরের পুরনো রাজনীতি বাদ দিয়ে নতুন বাংলাদেশকে গড়তে চাই'

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম

গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা চালাচ্ছেন দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী বুলবুল আহমেদ। শনিবার (৪ অক্টোবর) বিকেলে দিনাজপুর জেলার বিরামপুর শহরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এই নেতা।

এ সময় বিরামপুর উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে গণঅধিকার পরিষদের এই নেতা তার নিজ উপজেলা নবাবগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

লিফটের বিতরণে শেষে বুলবুল আহমেদ বলেন, ট্রাক মার্কা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য কাজ করবে। ট্রাক মার্কা নব্য চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদারদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে। তরুণদের নেতৃত্বে গণঅধিকার পরিষদ আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।

তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে কি হয়েছে, পুরনো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি করে তাদের মানুষ স্বচক্ষে দেখেছে তারই ধারাবাহিকতায় মানুষ গণঅধিকার পরিষদকে চায়। গত ৫৪ বছরের পুরনো রাজনীতি বাদ দিয়ে নতুন করে আমরা বাংলাদেশকে গড়তে চাই।

গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে দলটির ছাত্র অধিকার পরিষদের বিরামপুর উপজেলা শাখার সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ ইসলাম, নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান, হাকিমপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ও যুব অধিকার পরিষদের দিনাজপুর শাখার সহ-সভাপতি শাহিন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত