দাকোপে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম

খুলনার দাকোপ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে  মিল্টন বাগচী (২৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর)  বিকালে উপজেলার পানখালী ইউনিয়নে খোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিল্টন ওই গ্রামের মৃত দিলীপ বাগচীর ছেলে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির হোসেন জানান, মিল্টন বাগচী নিজের ঘরে বিকেল ৪টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার স্ত্রী ঘরে গিয়ে দেখতে পান তার স্বামী মিল্টন মাটিতে পড়ে আছে। তখন তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দাকোপ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত