চার পদে ৪০ জন নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম

সহকারি প্রকৌশলী পদে ৪০ জন নিয়োগ দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ৫ অক্টোবর নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বেতন ২২ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৫৩ হাজার ০৬০ টাকায় আস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।  

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

চাকরির ধরন: সরকারি চাকরি

পদ ও লোকবল: ৪টি ও ৪০ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৫ অক্টোবর ২০২৫

আবেদনের শেষ তারিখ: ০৪ নভেম্বর ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://bpdb.gov.bd

পদের নাম: সহকারী প্রকৌশলী (তড়িৎ)

পদসংখ্যা: ২৪টি

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

পদসংখ্যা: ১২টি

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)/ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং (সিভিল) এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী (কম্পিউটার)

পদসংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই)/ তড়িৎ ও কম্পিউটার কৌশল (ইসিই)-এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: ১৫ অক্টোবর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী পদে কর্মরতদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি: সাধারণ প্রার্থীদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এ লিংকে ক্লিক করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত