ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পিএম

ময়মনসিংহের ত্রিশালে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম। ত্রিশাল উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ.ন.ম আব্দুল্লাহিল বাকী নোমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর ও আগামী সংসদ নির্বাচনে ত্রিশাল আসনের প্রার্থী আসাদুজ্জামান সোহেল, জেলা জামাতের সহসেক্রেটারি মামুনুর রশিদ ফরাজী, উপজেলা জেলা জামায়াতের সহসভাপতি কামরুজ্জামান শাকিল, ত্রিশাল পৌর শাখার সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত