ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলা ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায় কয়েক ঘণ্টা-ব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এক ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত অর্ধশতাধিক আহত হন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়। আহতদের স্থানীয় ক্লিনিক ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে আশুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, দুপক্ষের সংঘর্ষে ৮-১০ জন আহত হয়েছেন। তবে দু'পক্ষের কে কে জড়িত কারোই নাম জানিনা। অভিযোগ দিলে নাম ঠিকানা জানা যাবে বলে তিনি দেশ রূপান্তরকে জানান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান।
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯
পাঁচ দাবিতে ঢাকায় ইসলামী দলগুলোর বিক্ষোভ