নান্দাইলে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পিএম

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আলোচিত নাবালিকা গণধর্ষণ মামলার প্রধান আসামি আ. মজিদ ওরফে হওলা (৫০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

শনিবার (১১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে র‌্যাব-২ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। 

রবিবার (১২ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞতিতে র‌্যাব জানায়, এজাহার অনুযায়ী ধৃত আসামি আ. মজিদ ওরফে হওলা এবং এজাহারভুক্ত অপর আসামি শহিদ মিয়া (৫০) উভয়েই ভিকটিমের প্রতিবেশী। গত ১ অক্টোবর বিকেলে ১১ বছর বয়সী এক নাবালিকা তার বাড়ির পাশে জলপাই কুড়াতে গেলে আ. মজিদ প্রলোভন দেখিয়ে তাকে জলপাই দেওয়ার কথা বলে শহিদ মিয়ার ঘরে নিয়ে যায়। সেখানে প্রথমে আ. মজিদ এবং পরে শহিদ মিয়া মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের পর দুই অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর ভিকটিমের পিতা নান্দাইল মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলা দায়েরের পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক ধর্ষকদের গ্রেপ্তারে অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  র‌্যাব-২ এর সহযোগিতায় ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি আ. মজিদ ওরফে হওলাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নান্দাইল থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব জানায়, মামলার অপর পলাতক আসামি শহিদ মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত