চট্টগ্রামে ‘জয়বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশের মামলা

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পিএম

চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে একটি কনসার্টে ‘জয়বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৫০০ জনের বিরূদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে রবিবার সকালে খুলশী থানায় এ মামলা দায়ের করেন। খুলশী থানার ওসি শাহীনুর জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে আটক হওয়া ১০ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চট্টগ্রামে একটি কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম মো. শরীফ (২৩)। গুলিবিদ্ধ ওই তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে একটি কনসার্ট চলাকালে একদল যুবক সেখানে জয়বাংলা স্লোগান দেয়। এসময় কনসার্টে উপস্থিত ছাত্রদল-যুবদল কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে একদল যুবক সেখানে দরজা জানালাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।

খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুঁড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় শরীফ নামের একজন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত