নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২৩২ রানের লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। সপ্তম উইকেটে স্বর্ণা আক্তার ও রিতু মণির ১৮ বলে ৩৭ রানের ঝড়ো জুটিতেই আসে এই রান। শেষ দশ ওভারে বোর্ডে ৮২ রান তোলে বাংলাদেশ। ৩৪ বলে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ফিফটি করেন স্বর্ণা। নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহও এটিই।
আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ের পর একাদশে ফিরিয়ে আনা হয় অভিজ্ঞ ওপেনার ফারজানা পিংকিকে। এমনকি বিশাখাপত্তনমের স্পিন উপযোগী উইকেটে টস জিতে আগে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নেন অধিনায়ক জ্যোতি। শুরুটা ভালো করেন পিংকি-ঝিলিক জুটি। ৫৩ রানের ওপেনিং জুটি গড়েন দুজন। এর পর তিনে নেমে ফিফটি করেন শারমিন সুপ্তা।
জ্যোতির ব্যাটের আসে ৩২ রান। তবে সেরা ইনিংসটি খেলেন স্বর্ণা। ৩৪ বলে করেন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ফিফটি। এর আগে ৩৯ বলে স্কটল্যান্ডের বিপক্ষে ফিফটি করেছিলেন নিগার সুলতানা জ্যোতি।
একাদশে সুযোগ পাওয়া দ্বিতীয় ক্রিকেটার রিতু মনিও খেলেন ৯ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস। মারিজানে কেপের প্রথম তিন বলে তিন বাউন্ডারি হাঁকান তিনি। এ দুজনের ১৮ বলে ৩৭ রানের ঝড়ো জুটিতে ৬ উইকেটে ২৩২ রান বোর্ডে তোলে বাংলাদেশ।
সেঞ্চুরিতে দিল্লি টেস্ট পঞ্চম দিনে নিলেন ক্যাম্পবেল-হোপ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিল বাংলাদেশ