নারী ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ মুখিমুখি হবে দক্ষিণ আফ্রিকার। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে জিতেছে একটি, সেটি পাকিস্তানের বিপক্ষে। আর দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়। পরে ঘুরে দাঁড়িয়ে ভারত ও নিউজিল্যান্ডকে হারায় তারা।
