নারায়ণগঞ্জে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নারীসহ ১৫ দালালকে আটক করা হয়েছে।
এসময় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার দুপুরে শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
তাৎক্ষণিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার টিএম রাহসিন কবির। এসময় র্যাব-১১-এর এএসপি আল মাসুদ খানসহ র্যাবের একটি দল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সিনিয়র সহকারী কমিশনার টিএম রাহসিন কবির বলেন, যাচাই–বাছাইয়ের ভিত্তিতে প্রমাণ সাপেক্ষে ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
