ফরিদপুরের বোয়ালমারীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিনুর বাবু নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত শাহিনুর বাবু পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার উত্তরপাড়া গ্রামের মান্নান মোল্লার ছেলে। শাহিনুর আলফাডাঙ্গা সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শাহিনুর বাবু ও তার বন্ধু আরিফ মোটরসাইকেলযোগে ফরিদপুর যাচ্ছিলেন। কাদিরদী এলাকায় পৌঁছলে বেপরোয়া গতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত দু'জনকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাহিনুরকে মৃত ঘোষণা করেন। অপর আহত আরিফ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ব্রাজিলের যুব একাডেমিতে তৈরি হচ্ছে ‘মেসি’ ‘নেইমার’ ‘ইনিয়েস্তা’