সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে ৮৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীর মধ্যে ৩০১ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।
ঢাকা বিভাগের বাইরে অন্য বিভাগের সংখ্যা: ঢাকা বিভাগে ২১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৪৭ জন, সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ বছর এখন পর্যন্ত ৫৬ হাজার ২৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
৭ দিনে জরিমানাসহ ভাড়া আদায় ১৭ লাখ ২৬ হাজার টাকা