বোয়ালমারীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পিএম

ফরিদপুরের বোয়ালমারীর চরশেখর গ্রামে সাপের কামড়ে তাসলিমা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাসলিমার এক ছেলে ও এক মেয়ে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চরশেখর গ্রামের আনসার শেখের স্ত্রী তাসলিমা বেগম মুরগির খোপে মুরগি আছে কিনা তা দেখতে গেলে খোপের ভিতর লুকিয়ে থাকা সাপ তাকে কামড় দেয়। পরে তাকে তাৎক্ষণিক বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ফরিদপুর নেওয়ার পথে মারা তিনি যায়। 

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, সোমবার সন্ধ্যার পর সাপে কাটা একটি রোগীকে নিয়ে আসছিল। পরীক্ষা-নিরীক্ষার পর যখন বুঝতে পেরেছি তাকে সাপে কামড়েছে, তখন এন্টিভেনম দিতে চাই। রোগীর লোকজন আপত্তি জানিয়ে রোগীকে ফরিদপুর নিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত