বাংলাদেশ পুলিশের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের দুদকে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক।
বদলির আওতাভুক্ত দুইজন কর্মকর্তা হলেন- পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং একই পদে মো. জাহিদুর রহমান।
প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
কোনো অভিযোগ দেখছি না, কেবল হাসিই দেখছি: প্রধান নির্বাচন কমিশনার