বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা খাত জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ তৃতীয় দিনে পড়েছে। এদিন শাহবাগে অবস্থান নেওয়ার কথা থাকলেও শাহবাগ মোড়ে প্রবেশের আগেই পুলিশ তাদের আটকে দেয়।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর দুইটার কিছু আগে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে ব্যারিকেড দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আটকানো হয়। এ সময় ব্যারিকেডের সামনেই অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষকরা।
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে রবিবার থেকে আন্দোলন চালাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা।
