ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক

কেমিক্যাল বিপজ্জনক হওয়ায় আগুন নেভাতে সময় লাগছে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০২:২২ পিএম

২৪ ঘণ্টা পেরিয়েও রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন সম্পূর্ণ নেভানো যায়নি। ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। বাতাসে ছড়িয়ে পড়েছে বিষাক্ত কেমিক্যালের গন্ধ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, কেমিক্যালের বিষয়টি বিপজ্জনক হওয়ায় আগুন নেভাতে সময় লাগছে। কারখানার ভেতরে এখনই প্রবেশ করা নিরাপদ নয়। আগুন পুরোপুরি নেভানোর পরই কেবল আরও মরদেহ আছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

এসময় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল। তদন্ত করে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। জনবহুল এলাকা থেকে অবৈধ কারখানা সরানোর পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত