মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হক চৌধুরী খসরুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে পতনউষার ইউনিয়নের রাজদিঘিরপার বাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পতনঊষার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।
মো. মহসিন মিয়া মধু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে এগোচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে সাথে নিয়ে তিনি একটি সুন্দর, সুশৃংখল ও উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখছেন। যেখানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, যেখানে কোন বৈষম্য থাকবে না, সকলের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে।
তিনি আরো বলেন, আমরা আজ যে মানুষের স্মরণসভায় এসেছি তাকে আজীবন স্মরণে রাখার মত একজন মানুষ ছিলেন। দলের জন্য তার অনেক ত্যাগ ছিল। আব্দুল হক চৌধুরী খসরু বিএনপির একজন নিবেদিত নেতা ছিলেন। এছাড়া সালিশ বিচারের মাধ্যমে এ অঞ্চলের বহু মানুষের অনেক সমস্যা তিনি সমাধান করেছেন। তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। আমি যখন ২০০১ সালে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছি তিনি তখন মন প্রাণ দিয়ে চেষ্টা করেছিলেন ধানের শীষকে বিজয় করাতে।
সামনে জাতীয় সংসদ নির্বাচন আজ মানুষটি আমাদের মধ্যে নেই। তিনি থাকলে নির্বাচনে আমাদের দলের জন্য অনেক ভূমিকা রাখতেন। আমরা দেশনেত্রী খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান ও আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আল্লাহর নিকট তার রুহের মাগফেরাত কামনা করি।
আলোচনা সভায় অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, সদস্য আবুল হোসেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, সদস্য মীর এম এ সালাম, আলকাছ মিয়া, শমশেরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক শামীম, বিএনপি নেতা হাজী নোমান মিয়া, আব্দুল হক চৌধুরী সাইস্তা, আব্দুস শহীদ, এখলাস উদ্দিন, মাসুক মিয়া, মুজিবুর রহমান মুকুল প্রমুখ।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এই আলোচনা সভার শুরু হয় এবং শেষে মরহুম বিএনপি নেতা আব্দুল হক চৌধুরী খসরুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
