কাবুলের হয়ে পাকিস্তানের সঙ্গে ছায়া ছায়াযুদ্ধে জড়িয়েছে ভারত। তাছাড়া দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল। অর্থায়নও হচ্ছে সেখান থেকে। বুধবার (১৫ অক্টোবর) জিও নিউজকে দেওয়া টেলিভিশন সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
খাজা আসিফ বলেন, যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। কারণ আফগান দিল্লির পৃষ্ঠপোষকতা করছে।
সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তান সংঘাতের পরিধি বাড়াতে চাইলে, পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি আছে পাকিস্তানের। এ সময় গঠনমূলক আলোচনায় আগ্রহী হলেও যুদ্ধবিরতি ভঙ্গ অথবা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।
১১ অক্টোবর থেকে দু'দেশের সীমান্তবর্তী এলাকায় পাল্টাপাল্টি সংঘাতের শুরু হয়। চলে পরদিন সকাল পর্যন্ত। বুধবার (১৫ অক্টোবর) আবার বড় ধরনের সহিংসতায় জড়ায় দুই দেশ।
সম্প্রতি ভারত সফরের যান আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির। সেসময় তিনি নয়াদিল্লিতে অবস্থানকালে এই অস্থিতিশীল পরিবেশের জন্য পাকিস্তানের কিছু নির্দিষ্ট গোষ্ঠী কে দায়ী করেছেন। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে।
