জুলাই সনদ অনুষ্ঠান

খালেদা জিয়া-তারেক রহমানকে আমন্ত্রণ জানাবে কমিশন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের নেতারা বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে যাবেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অবস্থান করায় ঐক্যমত্য কমিশনের নেতারা সেখানে গিয়ে তাকে আমন্ত্রণ জানাবেন। 

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত