রাতে পর্যটকদের রুমে ঢুকে ভিডিও ধারণ, যুবকের জেল

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের রুমে জোর করে প্রবেশ করে পর্যটকদের ভিডিও ধারণ করার অপরাধে মো. হালিম নামের একজনকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত হালিম বরগুনার ফুলবুনিয়া এলাকার মৃত কামাল মূর্ধার ছেলে। তিনি কুয়াকাটায় হোটেল কেয়ার নামের একটি টিন সেটের ৪ কক্ষের হোটেল ভাড়ায় নিয়ে চালাতেন।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত হালিম একটি আবাসিক হোটেলে প্রবেশ করে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুটি যুগল কক্ষে প্রবেশ করে নারী-পুরুষ পর্যটকদের ভিডিও ধারণ করেন এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে পুলিশের ভয়ভীতি দেখান।

অভিযোগকারী হোটেলের মালিক মো. শাকিল জানায়, আমাদের হোটেলে রাতে দুটি রুম ভাড়া দিয়ে আমি রেস্টে চলে যাই। গভীররাতে হোটেল স্টাফদের চোখ ফাঁকি দিয়ে ওই রুমে প্রবেশ করে ভিডিও দারুণ করে সে। সকালে আমি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনের কাছে অভিযোগ করি। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, একটি হোটেলের রুমে প্রবেশ করে পর্যটকদের জোর করে ছবি তোলার অভিযোগ আসলে আমরা তাৎক্ষণিক অভিযুক্ত হালিমের মোবাইল চেক করি। সেখানে ওই ভিডিও পাওয়া যায়। পরে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসি। আমরা পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছি এবং এমন দুঃসাহস আর কেউ না দেখায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত