মোহামেদ সালাহ—মাঠে তার গোল আর পারফরম্যান্সে মুগ্ধ করেন সারা বিশ্বকে। সম্প্রতি মিশরকে ২০২৬ বিশ্বকাপের টিকিট এনে দিয়েছেন এই লিভারপুল তারকা। কিন্তু এবার এক অদ্ভুত কারণে আলোচনায় এসেছেন তিনি—ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচনে নাকি ভোট দিয়েছেন সালাহ!
আফ্রিকার দেশ ক্যামেরুনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোটার তালিকায় অনলাইনে দেখা যায় সালাহর একটি ছবি। তবে ছবির নিচে যে নাম ছিল, তা সালাহর নয়—‘AZERTY’। আরও বিস্ময়ের বিষয়, ওই তথ্যে সালাহর বয়স দেখানো হয়েছে তার প্রকৃত বয়সের চেয়ে সাত বছর বেশি।
শুধু একটি ছবিতেই বিষয়টি থামেনি। কয়েকটি সূত্র দাবি করেছে, ওই ভুয়া ভোটারের তথ্য ক্যামেরুনের সরকারি ভোটিং সিস্টেমেও নথিভুক্ত রয়েছে। ফলে ঘটনাটি নিয়ে বিশ্ব মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
অনেকে মজার ছলে বলছেন, “মিশরের তারকা এবার ক্যামেরুনেও হাজির!” তবে ঘটনাটি ভোট জালিয়াতির ইঙ্গিত দিচ্ছে কিনা, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৯২ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট পল বায়া আবারও প্রার্থী হয়েছেন এই নির্বাচনে। ১৯৮২ সাল থেকে টানা ক্ষমতায় থাকা বিয়া জিতলে এটি হবে তার অষ্টম মেয়াদ।
ঘটনাটি যতটা অদ্ভুত, ততটাই উদ্বেগজনক বলে মন্তব্য করছে আন্তর্জাতিক গণমাধ্যম। ফুটবলপ্রেমীরা অবশ্য পুরো বিষয়টিকে এখনো ‘মজার মিশ্রণে গড়বড় নির্বাচন’ হিসেবেই দেখছেন।
ওয়ানডে দলে প্রথমবার অংকন, বাদ পড়লেন নাঈম, ফিরলেন সৌম্য