দীর্ঘ অপেক্ষার পর তিতাস পূর্বাঞ্চল অথাৎ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিএনপির খাঁটি হিসেবে পরিচিতি বৃহৎ ইউনিয়ন হরষপুরে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে চাচ্ছে বিএনপির সমাবেশ।
সমাবেশ ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বইছে। এরই মধ্যে উপজেলার বিভিন্ন রাস্তার পয়েন্ট ও অলিগলিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও তোরণ করা হয়েছে। পোস্টার ফেস্টুনে ছেড়ে গেছে সমাবেশস্থলসহ আশপাশের এলাকা, সেজেছে বর্ণিল সাজে।
জানা গেছে, আগামী ১৮ অক্টোবর (শনিবার) বিকাল ৩টায় উপজেলার নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে হরষপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সহসভাপতি সাবেক ভিপি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি।
উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইমাম হোসেন জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এতে করে সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে অন্যতম অনুভূতি দেখা দিয়েছে।
