বরগুনার তালতলীতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনুস হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে শিশুটি মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন।
অভিযুক্ত ইউনুস হাওলাদার (৫৪) উপজেলার সওদাগরপাড়া এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। তার বিরুদ্ধে এলাকার নানা অপকর্মের অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়, ১০ বছরের ওই শিশু স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত ইউনুস হাওলাদার প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১৪ অক্টোবর সকালে শিশুটি হাঁস-মুরগীর খাবার কেনার জন্য পার্শ্ববর্তী কবিরাজপাড়া বাজারে যাওয়ার পথে নির্জন একটি স্থানে পৌঁছালে প্রতিবেশি ইউনুস হাওলাদার তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ইউনুস পালিয়ে যায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে শিশুটির মা লিখিতভাবে থানায় জানালে পুলিশ সেটিকে ধর্ষণেরচেষ্টা মামলা নেয়।
ভুক্তভোগী শিশুদের মা বলেন, প্রায়ই আমার মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছেন। তিনি প্রভাবশালী হওয়ার কারণে বিষয়টা প্রতিবাদ করতে পারিনি। এখন আমরা উপায় না পেয়ে থানায় এসে মামলা দায়ের করছি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনার একটি মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
