শহীদ ডা. সজীবের পিতাকে তারেক রহমানের উপহার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:১২ এএম

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীব সরকারের অসুস্থ মায়ের জন্য জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম শহীদ ডা. সজীবের পিতার কাছে উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার মৌচাকে বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম শহীদ ডা. সজীবের পিতাকে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ তুলে দেন। এ সময় ডা. রফিক শহীদ পরিবারটিকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের দায়িত্ব নিয়েছেন। আপনাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন তিনি।

এ সময় শহীদ ডা. সজীবের পিতা হালিম সরকার বলেন, ‘আমার ছেলে শহীদ হওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এর পূর্বে তিনি বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন। আজকে এ সহযোগিতা আমার পরিবারটি বেঁচে থাকার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ উল্লেখ শহীদ ডা. সজীবের মাতা দীর্ঘ ১ বছর যাবৎ শয্যাশায়ী। তাকে ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্টে রাখা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ডা. আহমেদ সামি আল হাসান ইমন, ডা. সাইফুল ইসলাম বাদশা, ডা. মমিন আনসারি, ডা. মিজানুর রহমান, মুসরিক সহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত