পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ জেড এম রেজওয়ানুল হক বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গণমানুষের মুক্তির লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করে ছিলেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে সুসংগঠিত করতে হবে। সেই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী বিএনপি গড়ে তুলতে পার্বতীপুর জিয়া পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আজ রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ফিতা কেটে পার্বতীপুর উপজেলা জিয়া পরিষদ এবং লাইব্রেরি জিয়া পরিষদের নতুন অফিস উদ্বোধনকালে তিনি একথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে সাবকে প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর ছিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জরুল আজিজ পলাশসহ উপজেলা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সাংগঠনের নেতাকর্মীরা।
এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
দেশে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ে জরুরি বৈঠক