আগুনে নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০২:১২ এএম

রাজধানীর মিরপুর রুপনগর কেমিক্যাল গোডাউন লাগা আগুনে নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহ হস্তান্তর করা হয়।

মরদেহ হস্তান্তর করেন রুপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান। তিনি বলেন, রবিবার রাতে মালিবাগ সিআইডির ফরেনসিক বিভাগ থেকে ১৬টি মরদেহের ডিএনএ নমুনা আমাদের কাছে হস্তান্তর করে। এরপরে স্বজনদের খবর দিয়ে মর্গে নিয়ে আসা হয়।এসময় দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়য়নে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রকৌশলী মো. জাকির হোসাইন তেজগাঁও উন্নয়ন সার্কেল মরদেহের সৎকাজের জন্য  স্বজনদের কাছে ২৫ হাজার টাকা করে অনুদান দেন।

এরআগে গত ১৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটে। এতে ১৬ জন  ঘটনাস্থলে পুড়ে মারা যান। সেদিন রাতেই মরদেহগুলো ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ১৫ অক্টোবর ৬টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ১৬ অক্টোবর বাকি ১০টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। 
 
নিহতরা হলেন, বরগুনার বামনা উপজেলার মৃত ওমর ফারুকের মেয়ে মাহিরা আক্তার (১৪)। ভোলার লালমোহন উপজেলার দলিগর নগর গ্রামের ওয়াজি উল্লাহ'র মেয়ে নার্গিস আক্তার (১৮)৷ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিজ পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ছানোয়ার হোসেন (২৫)। গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নূরে আলম সরকার (২৩)। বরগুনার আমতলী উপজেলার দাড়িকাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আল মামুন (৩৮)। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিলকনগর গ্রামের নজু মিয়ার ছেলে রবিউল ইসলাম রবিন (২০)। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা রাজাপুর গ্রামের রতন মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৫)। বরগুনা সদর উপজেলার ইসলামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে খালিদ হাসান সাব্বির (২৯)। নাটোরের সিংড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল আলিম (১৪)। নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লা গ্রামের সবুজ মিয়ার ছেলে জয় মিয়া (২০)। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সাউথখালী গ্রামের নয়ন মিয়ার মেয়ে আসমা আক্তার (১৩)। নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী গ্রামের সনু মিয়ার মেয়ে মুনা আক্তার সামিয়া(১৬)। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম নওদাবাস গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মৌসুমী খাতুন (২২)। শরিয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের মুছা দেওয়ানের মেয়ে মুক্তা বেগম (৩৬)। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের জজ মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (১৮) ও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের  নাজমুল ইসলাম রিয়াজ (৪০)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত