গুলশানে ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক গ্রেফতার

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০১:৩২ পিএম

গুলশান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর গুলশান এলাকায় একটি মেসে থাকার সময় তাকে আটক করা হয়।

সোমবার (২০ অক্টোবর) রাতে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে আরিফ ঢাকায় আত্মগোপনে ছিল। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পটুয়াখালী ডিবি পুলিশের ওসি জসিম উদ্দিন বলেন, তারা দীর্ঘদিন ধরে ঢাকায় পালিয়ে আছে, পটুয়াখালী পুলিশের কাছেও এমন কোনো তথ্য নেই। তবে আমরা জেনেছি আরিফকে ডিএমপি পুলিশ গ্রেফতার করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত